মালদা জেলা ব্লকের পাশাপাশি জেলার প্রতিটি ব্লকেই পালন করা হল বাংলার আবাস বিতরণ দিবস। কালিয়াচক এক ব্লকের উদ্যোগে আজ নজরুল ভবনে আয়োজন করা হয়েছিলো এক অনুষ্ঠানের। জানা যায়, কালিয়াচক এক নম্বর ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ৪০০ জনের হাতে আবাস তৈরির শংসাপত্র তুলে দেওয়া হয়। তাদেরকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানা যায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আর ভিমলা, কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও কুন্তল বোস সহ বহু গ্রামবাসী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/AGpiD_fzh44
মালদা